শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তিতে সৌদি আরব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ৩০ বছর মেয়াদি একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে সই করেছেন। চুক্তির আওতায় সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, এতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে বড় ধরনের বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি হবে। তবে মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এবং ইসরায়েল উদ্বেগ প্রকাশ করে বলেছে, বেসামরিক কর্মসূচির আড়ালে সৌদি আরব ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। চুক্তিটি কার্যকরের আগে কংগ্রেসের পর্যালোচনা প্রয়োজন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক কারণে দুটি সম্পূরক নথি গোপন রাখা হয়েছে। বিষয়টি নিয়ে কংগ্রেসে বিতর্কের সম্ভাবনা রয়েছে।