শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ

জঙ্গল সলিমপুরে ক্যাম্পের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের আলীনগরে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পে ট্যাংকের পানি পান করে তিন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্যাংকের পানির নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। বাকি পানি ফেলে দিয়ে ট্যাংকটি পরিষ্কার করা হয়েছে। অসুস্থদের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, পানি ঢালার সময় সদস্যরা সাদা ফেনা দেখতে পান। বিষয়টি গুরুত্ব না দিয়ে তাঁরা পানি পান করেন। পরে পানিতে বিষাক্ত গন্ধ পাওয়া যায় এবং কিছুক্ষণ পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে আসা পানিতে কোনো বিষাক্ত পদার্থ মিশে গেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।