শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

গণ–অভ্যুত্থানের চেতনা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা চলছে: আনু মুহাম্মদ

গণ–অভ্যুত্থানের চেতনা ভিন্ন পথে নেওয়ার চেষ্টা চলছে: আনু মুহাম্মদ

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, জুলাই গণ–অভ্যুত্থানের অর্জনও জনগণের হাতছাড়া করার চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধের পর যেমন মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রেও একই আশঙ্কা দেখা দিয়েছে। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সাংস্কৃতিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য আয়োজিত এ অনুষ্ঠানে আনু মুহাম্মদ বলেন, অভ্যুত্থানের লক্ষ্য ছিল অধিকার, বৈষম্যহীনতা ও গণতান্ত্রিক রূপান্তর। কিন্তু পরে নারী, আদিবাসী, শিল্পী, লেখক ও সংস্কৃতিকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে গণ–অভ্যুত্থানের চেতনার বিপরীত প্রবণতা স্পষ্ট হয়েছে বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে আরও বলেন, সংস্কৃতি অঙ্গনের মানুষ শুরু থেকেই প্রতিবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।