শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সংসদ ভবনে শিশুদের চিত্রাঙ্কন আয়োজন

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সংসদ ভবনে শিশুদের চিত্রাঙ্কন আয়োজন

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে আজ সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

প্রতিযোগিতার বিষয় ছিল ‘রঙ তুলিতে জুলাই ২৪’।  এই প্রতিযোগিতায় প্রথম গ্রুপে ৫ বছর বয়স থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ বছর থেকে ১২ বছর বয়সী রাজধানীর বিভিন্ন স্বনামধন্য স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  এ সময়ে জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার ও জাতীয় সংসদ  সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য শওকত আরা আক্তার বলেন, জুলাই আমাদের চেতনা, আমাদের  অনুপ্রেরণা। আজকের প্রতিযোগিতায় শিশুদের  রং তুলিতে জুলাইয়ের চিত্র ফুটে উঠেছে। 

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব বলেন, বাচ্চারা কীভাবে জুলাইকে ধারণ করে তা আজকের চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে উঠেছে। পরবর্তী প্রজন্ম এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ  এ সময় উপস্থিত ছিলেন।