রবিবার, আগস্ট ৯, ২০২৬
 শিরোনাম
রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত আবাসিক এলাকায় হর্নে নিষেধাজ্ঞা সরকার ও জনগণের মধ্যে যোগাযোগে পিআইডির ভূমিকা অপরিহার্য: তথ্য প্রতিমন্ত্রী নদীভাঙন পরিস্থিতি দেখতে কুড়িগ্রাম পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী রিয়াদ এয়ারের দৈনিক সরাসরি ফ্লাইট চালু ঢাকা-রিয়াদ রুটে তিনজনকে রিকশা উপহার প্রধানমন্ত্রীর, তালিকায় জুলাই যোদ্ধাও বগুড়ায় ৪০০ একরের শিল্পপার্ক নির্মাণের পরিকল্পনা সরকারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে: রিজভী জেআইসিতে তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের বাজারে সিন্ডিকেট ও মজুতদারি বরদাশত করা হবে না: আইনমন্ত্রী ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল গণঅভ্যুত্থান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাজারে সিন্ডিকেট ও মজুতদারি বরদাশত করা হবে না: আইনমন্ত্রী

বাজারে সিন্ডিকেট ও মজুতদারি বরদাশত করা হবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাজারগুলোতে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃষকদের জিম্মি করে ফেলেছে। এসব সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে আমরা কাজ করছি।  

তিনি বলেন, ‘বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারি করবেন, তারা ভেবেচিন্তে করবেন।’

আজ ঝিনাইদহের শৈলকূপায় পাট ও পেঁয়াজের পাইকারি হাট ও আড়ত পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কৃষকরা ঘাম ঝরিয়ে ফসল ফলিয়ে ন্যায্য দাম পান না। বাজারে আসার পর কৃষকরা সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে পড়েন। এক মণ পাট বা পেঁয়াজে অতিরিক্ত ২ কেজি করে তোলা দিতে হতো। এরপরে আবার বাজারের পরিচ্ছন্নতা কর্মী ও হিজড়ারা কৃষকের কাছ থেকে তোলা নেয়। ফলে দেখা গেছে, এক মণে কৃষক দিচ্ছে ৪৫ কেজি। এটা অন্যায্য।’

তিনি বলেন, ‘বাজারের এই সিন্ডিকেট আমরা ভেঙে দেব। এরই মধ্যে সব হাট ও বাজারে নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। যেসব ব্যবসায়ী তোলা না পেলে মালামাল কিনবেন না বলে হুমকি দিচ্ছেন, তাদের বলব- বাজার ছেড়ে চলে যান। বিকল্প ব্যবসায়ী এমনিতেই তৈরি হয়ে যাবে।’

বাজার পরিদর্শনকালে আইনমন্ত্রীর সঙ্গে উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।