বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

এক মাসেই যানবাহন দুর্ঘটনায় নিহত ৫৩৪

এক মাসেই যানবাহন দুর্ঘটনায় নিহত ৫৩৪

২০২৪ সালের জানুয়ারি মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৫৩৪ নিহত ও ৪ হাজার ৪৬২ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, এ মাসে (জানুয়ারি) শুধু ৫২১ সড়ক দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত এবং ১ হাজার ৫৪ জন আহত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ১ হাজার ১৫৩ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭১ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫৮ জন, নারায়ণগঞ্জে খানপুর হাসপাতালে ৪২০ জনসহ মোট ৩ হাজার ৩৭৪ জন যাত্রী ও পথচারী সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেই হিসাবে হাসপাতালের তথ্যসহ আহত রোগীর সংখ্যা ৪ হাজার ৪২৮ জন।

এছাড়া জানুয়ারি মাসে রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪২ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। নৌ-পথে ৭টি দুর্ঘটনায় ৬ জন নিহত, ১৩ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৭২টি দুর্ঘটনায় ৫৩৪ জন নিহত ও ৪ হাজার ৪৬২ জন আহত হয়েছেন।

এই সময়ে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭০ জন নিহত, ১৭৩ জন আহত হয়েছেন। যা মোট দুর্ঘটনার ৩১.৪৭ শতাংশ, নিহতের ৩৪.৯০ শতাংশ ও আহতের ১৬.৪১ শতাংশ। এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে; সেখানে ১২৩টি সড়ক দুর্ঘটনায় ১১৭ জন নিহত ও ২৭০ জন আহত হয়েছেন, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বরিশাল বিভাগে; সেখানে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ১২৫ জন আহত হয়েছেন।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ মতে জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনার উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে- ট্রাফিক আইনের অপপ্রয়োগ, দুর্বল প্রয়োগ, নিয়ন্ত্রক সংস্থার অনিয়ম দুর্নীতি ব্যাপক বৃদ্ধি; মোটরসাইকেল, ব্যাটারিচালিত রিকশা ও তিন চাকার যানের ব্যাপক বৃদ্ধি ও এসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচল; সড়ক-মহাসড়কে রোড সাইন বা রোড মার্কিং, সড়কে বাতি না থাকা ও রাতের বেলায় ফক লাইটের অবাধ ব্যবহার; সড়ক-মহাসড়কে নির্মাণ ক্রটি, ফিটনেস যানবাহন ও অদক্ষ চালকের হার ব্যাপক বৃদ্ধি; ফুটপাত বেদখল, যানবাহনের ত্রুটি,  ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা; উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি এবং অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, বেপরোয়াভাবে যানবাহন চালানো।