মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

উপজেলা নির্বাচনের তফশিল রমজানে

উপজেলা নির্বাচনের তফশিল রমজানে

পবিত্র রমজানের মধ্যেই আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

ইসি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ৪৮১টি উপজেলায় ভোটগ্রহণ হবে। দেশে বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, ইতোমধ্যে কমিশন চার ধাপে উপজেলা নির্বাচনের তালিকা প্রকাশ করেছে। নির্বাচনের তফশিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। এ ক্ষেত্রে রোজার মধ্যেই তফশিল ঘোষণা হবে। সেটা পরবর্তী কমিশন সভায় নির্ধারণ করা হবে।

ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব অশোক কুমার বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রকল্প যেহেতু পাশ হয়নি, যেগুলো ভালো ছিল! হয়ত ২০ থেকে ২৫টি আসনে ইভিএমে ভোট করতে পারতাম, তাই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছিল। এখন যেগুলো ভালো আছে, সেগুলো দিয়ে যতগুলো উপজেলায় ভোট করা সম্ভব সেগুলোতে করার সিদ্ধান্ত হবে।