শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শপিংমল-মার্কেট রাত ৮টায় বন্ধ, বিলবোর্ডের আলো নিভবে ৭টায়

শপিংমল-মার্কেট রাত ৮টায় বন্ধ, বিলবোর্ডের আলো নিভবে ৭টায়

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ ১২ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এর আগে গত ১১ জুন থেকে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

সরকারি নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে খোলা রাখা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ করা, সকল ধরনের আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।