বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রধান বক্তা ছাত্রলীগ সভাপতি ‘সাদ্দাম’

ভারতের বিশ্ববিদ্যালয়ে প্রধান বক্তা ছাত্রলীগ সভাপতি ‘সাদ্দাম’

ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানের ‘চিফ কি নোট’ স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়টির আয়োজনে ‘ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড : অ্যা সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘ভয়েসেস অব দ্য ওয়ার্ল্ড : অ্যা সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ অনুষ্ঠানে চিফ কি-নোট স্পিকার হিসেবে অংশ নেবেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। 

একই দিনে বিকাল ৬টা ৪৫ মিনিটে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত ‘এমব্রেসিং লিঙ্গুইস্টিক ডাইভারসিটি: এন ইন্টারঅ্যাকটিভ কালচারাল ইভিনিং ইন কমেমোরেশন অব ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে’ শীর্ষক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম, স্বাধীনতা ও মুক্তির আন্দোলন, সাংস্কৃতিক স্বকীয়তা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং কল্যাণধর্মী পৃথিবীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে উপজীব্য করে আন্তর্জাতিক ছাত্র আন্দোলনে নির্ধারক ভূমিকা পালন করতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিশ্রুতিবদ্ধ।

কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, উল্লিখিত সময়ে অথবা দেশে ফেরার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিবুল হাসান রাকিব (সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ)।