ভারতীয় সেনসেশন মোহাম্মদ সিরাজের গতিময় বোলিংয়ের তাণ্ডবে মাত্র ২৩.২ ওভারে ৫৫ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে হোয়াইটওয়াশের ছিল প্রোটিয়ারা। কিন্তু সেই প্রত্যাশায় কেপ টাউন টেস্টে শ্যূল হয়ে দেখা দিয়েছেন সিরাজ।
মোহাম্মদ সিরাজ ৯ ওভারে মাত্র ১৫ রানে ৬ উইকেট শিকার করেন। এছাড়া ২টি করে উইকেট নেন জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমার।
দুই টেস্টের সিরিজের প্রথমটিতে সেঞ্চুরিয়ানে ভারতকে ইনিংস ব্যবধানে হারায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়ে যাওয়া ভারত সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।
তিন তারকা পেসার মোহাম্মদ সিরাজ, জসপ্রিত বুমরাহ ও মুকেশ কুমারের গতির মুখে পড়ে বিধ্বস্ত হয় প্রোটিয়া ব্যাটসম্যানরা।
-1704283450.jpg)