বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১৭১ জনে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৭৫৩ জন। যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৪৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে।

এছাড়া, বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রামে ১৭৭, খুলনায় ৩৪৯, ময়মনসিংহে ৮৩, রাজশাহীতে ১৫৩, রংপুরে ৫৩ এবং সিলেট বিভাগে ৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।