বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও উল্লেখ বাধ্যতামূলক ১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের

১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের

১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশৃঙ্খলা না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের কর্মসূচি হবে নন-ভায়োলেন্ট, নিয়মতান্ত্রিক। অস্থিতিশীলতা, বিশৃঙ্খলা, ভাঙচুর—এই জাতীয় কোনো চিন্তা বা কর্মসূচি আমাদের ১১ দলের মধ্যে নেই। আমাদের গোটা কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’

সরকার ও প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন, সিভিল সোসাইটি, ট্রাফিক, ইন্টেলিজেন্স এবং চলার পথের প্রত্যেক জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে, আপনারা আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে সহযোগিতা করবেন।

তিনি বলেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে ১১ দলের এই শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে ব্যাহত করে, দেশকে অস্থিতিশীল করে ১১ দলকে বা জাতির কাছে কোনো ভুল মেসেজ দিতে চান, সাবোটাইজ করতে চান, তাদের কাছে বিনয়ের সঙ্গে আমরা এখন অনুরোধ করব, আপনারা এই অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে থাকবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু কোনো বিশৃঙ্খলা চাই না, হতে দেব না, অহেতুক কেন আপনি পায়ে পাড়া দিয়ে গণ্ডগোল করে শান্ত দেশকে অশান্ত করে তুলবেন?’