বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
গুলশান-ধানমণ্ডি-নিকেতন লেক রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা নির্বাচনী ব্যয়ের হিসাবের সঙ্গে এজেন্টের ব্যাংক হিসাবও উল্লেখ বাধ্যতামূলক ১১ দলের কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে বিশৃঙ্খলা না করার আহ্বান গোলাম পরওয়ারের বাংলাদেশিদের যাতায়াতে ঢাকা-মালদ্বীপ রুটে সপ্তাহে ৭ ফ্লাইট ভর্তুকির পণ্য বিতরণে স্বচ্ছতা-জবাবদিহিতা বাড়াতে ডিজিটাল হচ্ছে টিসিবি গেজেট জারির প্রস্তুতি শেষ পর্যায়ে, অপেক্ষায় নবম পে স্কেল আগামী ৬ জুনের আগে ইউপি নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা

ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা

ক্যান্সার হাসপাতালে নতুন করে যুক্ত হচ্ছে ২০০ শয্যা

ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫শ’ থেকে ৭শ’তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটিতে নতুন করে আরও ২শ’ শয্যা যুক্ত হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর অনুমোদনের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫শ’ থেকে ৭শ’তে  উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

দেশে ক্যান্সার রোগীর চিকিৎসায় জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল গুরুত্বপূর্ণ একটি বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। 

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট যাবতীয় বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই স্বাস্থ্য সেবা বিভাগ এ প্রশাসনিক অনুমোদন দিয়েছে।