সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা

আল-আকসা প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিরা

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে দখলদার ইসরায়েলিদের একটি দল। ইসরায়েলি পুলিশের পাহারায় তারা জোর করে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে কাছাকাছি একটি স্থানে তালমুদিক প্রার্থনায় অংশ নেয়। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে।

ডানপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রায়ই জোর করে পূর্ব জেরুজালেমের কেন্দ্রে অবস্থিত আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। গত বছর ৪৮ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী আল-আকসার প্রাঙ্গণে প্রবেশ করেছে। বিষয়টি তত্ত্বাবধানকারী একটি ধর্মীয় প্রশাসন এ তথ্য জানিয়েছে।

গত বছরের নভেম্বরেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে। ইসরায়েলি পুলিশি পাহারায়ই এসব ঘটনা ঘটছে।

পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনে ১৯৯০ সালে ইব্রাহিমি মসজিদে যা ঘটেছিল আল-আকসা মসজিদেরও একই পরিণতি চায় ইসরায়েল। এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় ফিলিস্তিনিরা। জেরুজালেম হলো ইহুদি ও ফিলিস্তিনিদের ১০০ বছরের সহিংসতার ইতিহাসের সাক্ষী। কেন আল-আকসাকে ঘিরে বাড়ছে ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্ব কিংবা মধ্যপ্রাচ্য সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে আল-আকসা? এ ইস্যু নিয়ে সাধারণ মুসলমানদের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

মুসলিম ও ইহুদি, দুই ধর্মাবলম্বীর কাছেই গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত আল-আকসা মসজিদ। দুই ধর্মাবলম্বীই আল-আকসাকে নিজেদের বলে দাবি করেন।

মুসলিমদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এটি। মসজিদ চত্বরটি মুসলিমদের কাছে হারাম-আল-শরীফ হিসেবেও পরিচিত। অন্যদিকে, ইহুদি ধর্মাবলম্বীরা আল-আকসা মসজিদ ও তার আশপাশের অংশকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করেন এবং তাদের জন্য এটি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থান।

১৯৬৭ সালে ছয়দিনের আরব-ইসরায়েল যুদ্ধ আল-আকসা মসজিদ ঘিরে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। ইসরায়েল এ যুদ্ধে জয়ী হয়। তারা গাজা ও সিনাই উপদ্বীপ দখল করে নেয়, যা ১৯৪৮ সাল থেকে মিশরের নিয়ন্ত্রণে ছিল। অন্যদিকে, পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরও তারা দখল করে নেয় জর্ডানের কাছ থেকে।