বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে এসএসসি জানুয়ারি ও এইচএসসি জুনে নেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় লেককে মাছ উৎপাদনের মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব: প্রাণিসম্পদ মন্ত্রী ১৩ দিনে রেমিট্যান্সে ৩৭.৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে মে মাসে উন্নয়ন অগ্রগতিতে প্রশাসনের আন্তরিক ভূমিকা দরকার: চিফ হুইপ বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে ময়মনসিংহ থেকে ডিসেম্বরেই আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা রেল প্রতিমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে

এসআলমের চিনি কারখানায় ভয়াবহ আগুন

এসআলমের চিনি কারখানায় ভয়াবহ আগুন

১৮ ঘণ্টা পার হলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় এস আলম সুগার মিলের গুদামের আগুন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। মঙ্গলবার সকাল পর্যন্ত ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে।

বান্দরবান ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো পুরোপুরি নেভেনি। আগুন নিয়ন্ত্রণে এখনো ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

এর আগে কর্ণফুলী নদীর চরলক্ষ্যা এলাকার ওই কারখানায় সোমবার বিকাল ৪টার দিকে আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, ওই চিনির কারখানায় আগুন লাগার পর সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে তারা সংবাদ পায়। এর পর কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি, চন্দনপুরা থেকে দুটি, কালুরঘাট থেকে দুটি, আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে ফায়ার সার্ভিসের আরও বেশ কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ছাড়া নৌ, বিমান ও সেনাবাহিনীও যোগ দেয় আগুন নেভানোর কাজে।

এদিকে আগুন লাগার কারণ তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

আগুনে বিপুল পরিমাণ অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি মিল কর্তৃপক্ষের। এস আলম সুগার মিলের ম্যানেজার মোহাম্মদ হোসেন বলেন, ধারণা করছি, শর্ট সার্কিটের কারণে আগুন ধরতে পারে। বাকিটা তদন্তের বিষয়। ভালো চিনি যেগুলো আছে সেগুলো সেফ করার চেষ্টা করা হচ্ছে। সেগুলো ঠিক সময়ে বাজারে চলে যাবে।