বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

জাতীয় নির্বাচনের মতো গুরুত্ব পাচ্ছে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচন যেভাবে গুরুত্ব দিয়ে আমরা সম্পাদন করেছি, একইভাবে স্বচ্ছতার সাথে  এই নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আমরা নিয়েছি। এই নির্বাচনে কোন অংশেই কম প্রস্তুতি নিয়ে আমরা কিন্তু মাঠে নামিনি।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও-১ আসনের  ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার ও ইসি সচিব। পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

সিইসি বলেন, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। সবকিছু সবার কাছে দৃশ্যমান করতে চাই। কোনো নেতিবাচক খবর আমরা পাইনি। সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন এবং বিভিন্ন বাহিনীর টহলও ডিজিটাল পদ্ধতিতে তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।

কমিশন নির্বাচনকে স্বচ্ছ ও সবার কাছে দৃশ্যমান করার পাশাপাশি ভোটের লড়াইকে উৎসবে পরিণত করে সুষ্ঠু নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে চায় বলে তিনি উল্লেখ করেন।

সিইসি বলেন, অগ্রিম যেসব অভিযোগ তারা ( ১১-দলীয় জোট) করেছে , সেগুলো আমলে নেওয়া হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সব ধরনের তৎপরতা বাড়িয়েছে কমিশন। স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা অভিযোগকারীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

সিইসি বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, দেশের প্রতিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সবার সহযোগিতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠপর্যায়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে তাদের অর্পিত নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা হয়েছে। শুধু তা-ই নয়, ঢাকা থেকে পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে বলে তিনি জানান।