মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

ফের বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমার সেনারা

ফের বাংলাদেশে ঢুকে পড়ল মিয়ানমার সেনারা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য এসে বাংলাদেশে আশ্রয় নেন। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

এর আগে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।