বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

আ. লীগ কিছুকেই তোয়াক্কা করে না : মির্জা ফখরুল

আ. লীগ কিছুকেই তোয়াক্কা করে না : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী গোটা দেশকেই এখন ভয়াবহ জুলুমের নগরীতে পরিণত করেছে, পুরো দেশকেই বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি একথা বলেন। যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব সব মামলায় জামিন লাভের পরও বারবার জেলগেট থেকে তাকে নতুন নতুন বানোয়াট মামলায় আটক ও কারান্তরীণের ঘটনায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, শুধু সাইফুল আলম নীরবই নন, তার মতো হাজারও নেতাকর্মীকে জামিন লাভের পরও কারাফটক থেকে নিত্যনতুন ভুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারান্তরীণ করা হচ্ছে। বিশ্বের সব স্বৈরাচারী শাসকদের টেক্কা দিয়ে আওয়ামী কর্তৃত্ববাদী সরকার এখন দেশ-বিদেশে ধিকৃত ও সমালোচিত। তারা কোনো কিছুকেই তোয়াক্কা না করে দেশের জনগণসহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের ওপর অত্যাচার-উৎপীড়ন অব্যাহত রেখেছে। তবে নিষ্ঠুর ও অবৈধ আওয়ামী সরকারকে জনগণের শক্তির কাছে পরাজয় বরণ করতেই হবে। অপর এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যা ও বানোয়াট মামলায় আজ্ঞাবহ আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীসহ ৩০ নেতাকর্মী রাজনৈতিক মামলায় উচ্চ আদালতের অন্তর্বর্তীকালীন জামিন শেষে নিু আদালতে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।