সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

পৌনে তিন লাখ কোটি টাকা ঋণের ছক

পৌনে তিন লাখ কোটি টাকা ঋণের ছক

আগামী অর্থবছরের (২০২৪-২৫) বাজেটে প্রাথমিকভাবে পৌনে তিন লাখ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর বড় অংশই নেওয়া হবে ব্যাংক খাত থেকে। যার অঙ্ক দেড় লাখ কোটি টাকার বেশি। পাশাপাশি সোয়া লাখ কোটি টাকার ওপরে (১১৭০ কোটি মার্কিন ডলার) বিদেশি ঋণ নেওয়া হবে। বিপুল অঙ্কের এ ঋণের সুদ পরিশোধে গুনতে হচ্ছে ১ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি, যা চলতি অর্থবছরে ধরা হয়েছে ৯৪ হাজার ৩৭৬ কোটি টাকা।

তবে এবারই প্রথম কোনো টাকা ধার নেওয়া হবে না সঞ্চয়পত্র থেকে। আইএমএফ-এর শর্ত পূরণ করতে সঞ্চয়পত্র থেকে ঋণের লাগাম টানা হচ্ছে। আন্তর্জাতিক এই দাতা সংস্থা বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের যে ঋণ দিয়েছে, এর বিপরীতে সঞ্চয়পত্র থেকে ধার কমিয়ে আনার শর্ত জুড়ে দেয়। এখন সে পথেই হাঁটছে সরকার। দেশি ও বিদেশি উল্লিখিত ঋণের রূপরেখার ঘোষণা থাকছে আগামী বাজেটে। সম্প্রতি এর অনুমোদন দেওয়া হয় আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিয়ম হার সংক্রান্ত কো-অর্ডিনেশন কাউন্সিল বৈঠকে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

এর আগে নতুন দায়িত্ব গ্রহণের পরপরই আবুল হাসান মাহমুদ আলী ‘দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা’ করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন।