সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

নৌকার সর্মথককে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ


নৌকার সর্মথককে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার এক সর্মথককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম জিল্লুর রহমান (৪০) । স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লবের সর্মথকদের হত্যার এই অভিযোগ উঠেছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিপি ও পুলিশের অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রসাশক মো. আবুজাফর রিপন, পুলিশ সুপার মো. আসলাম খান।

নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সর্মথক মিরকাদিম পৌরসভার কথিত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে নৌকা সর্মথক জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় তায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

জেলা রিটানিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।