বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউইয়র্কে গুলিতে দুই বাংলাদেশি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাতে পুলিশ নিহতের কথা নিশ্চিত করেছে। 

এদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশ টেপের ঠিক পিছনে অন্তত ৩০ জন বাসিন্দা জড়ো হয়েছেন। বিকাল ৩টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।