বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

বাড়িতে বানানো হতো পটকা, বিস্ফোরণে দুই কিশোরী আহত

বাড়িতে বানানো হতো পটকা, বিস্ফোরণে দুই কিশোরী আহত

বগুড়া শহরের মালতিনগর মোল্লাপাড়ার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এ বিস্ফোরণে টিনশেড বাড়ির তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে টিনের চালা উড়ে গেছে। এ সময় দুই কিশোরী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী বলছেন, ওই বাড়িতে পটকা তৈরি করা হতো। সম্ভবত পটকার বারুদ বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। 

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল জলিল জানান, তদন্ত ছাড়া বিস্ফোরণের কারণ ও ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।

আহতরা হলেন- বগুড়া শহরের মালতিনগর মোল্লাপাড়ার রাশেদুল ইসলামের মেয়ে জিম খাতুন (১৬) ও একই এলাকার আলী হোসেনের মেয়ে তানসিম বুশরা (১৪)।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আতিকুর রহমান জানান, এশার নামাজের পর রাত ৯টার দিকে রেজাউল করিমের টিনশেড বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তিনটি ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। টিনের চালা উড়ে যায়। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং পুলিশ ঘটনাস্থলে আসে। বিস্ফোরণে দুটি মেয়ে আহত হয়। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাড়ির মালিক রেজাউল করিম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার বাড়ির ২/৩ জন নারী সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। ওই বাড়ির তিনটি ঘরে অক্ষত অবস্থায় তিনটি এলপি গ্যাসের সিলিন্ডার পাওয়া গেছে। তাই গ্যাস লিকেজে এ বিস্ফোরণ ঘটেনি। তদন্ত ছাড়াই এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। 

বগুড়ার সিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী জানান, পা পুড়ে যাওয়া জিম ও বুশরা নামে দুই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।