বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

শ্রম আইনে মালিকের স্বার্থ প্রাধান্য পেয়েছে: রিজভী

শ্রম আইনে মালিকের স্বার্থ প্রাধান্য পেয়েছে: রিজভী

দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বললেন, অগণতান্ত্রিক শ্রম আইনে প্রাধান্য দেয়া হয়েছে মালিকের স্বার্থ।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

রুহুল কবির রিজভী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে চাপ পড়েছে কলকারখানায়, এতে একে একে বন্ধ হচ্ছে সেগুলো। ফলে মানবেতর জীবনযাপন করছেন শ্রমিকরা।

 

বিএনপির এ নেতা জানিয়েছেন, মহান মে দিবস উপলক্ষ্যে আগামীকাল বুধবার বিকেল তিনটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে তার দল। সমাবেশ শেষে শ্রমিক র‍্যালি পল্টন থেকে প্রেসক্লাবে গিয়ে শেষ হবে। এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন।