বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো করছে: আইএমএফ

বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে ভালো করছে: আইএমএফ

আগের তুলনায় ভালো করছে বাংলাদেশের অর্থনীতি। সবশেষ মুদ্রানীতি আর্থিক খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ ধারা চললে আগামী দুই বছর জিডিপির প্রবৃদ্ধি বাড়বে। তবে রিজার্ভের ওপর চাপ কমাতে মুদ্রা বিনিময় হার নমনীয় করার বিকল্প নেই— এ কথা বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন।

 

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর অর্থনীতির আঞ্চলিক পূর্বাভাস বা রিজিয়নাল ইকোনমিক আউটলুক প্রকাশ উপলক্ষ্যে বাংলাদেশের স্থানীয় সময় মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

গ্লোবাল আউটলুক প্রতিবেদন প্রকাশের পর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জন্য আলাদা প্রতিবেদন তুলে ধরে আইএমএফ। জানানো হয়, এশিয়া মহাদেশে তুলনামূলক দ্রুত কমেছে মূল্যস্ফীতি। ভারত ও চীনে সরকারি বিনিয়োগ বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়েছে। নতুন সুখবর দিচ্ছে প্যাসিফিক অঞ্চলে পর্যটকদের বাড়তি আনাগোনা।

 

কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি কমা ও কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার নিয়ন্ত্রণ অর্থনীতিতে ভারসাম্য আনছে। চীন ভালো-খারাপ দুই ধরনের বার্তাই দিচ্ছে। কেননা দেশটিতে সার্বিক বিনিয়োগ বাড়লেও আবাসন খাতে মন্দাভাব আছে। আগামীতে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির সম্পর্ক কোথায় যায়, সেটাও ভেবে দেখার বিষয়।

 

সংবাদ সম্মেলনে প্রশ্ন আসে বাংলাদেশ ইস্যুতে। আইএমএফ জানায়, বড় কোনো শঙ্কা নেই। সে কারণে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি আগামী দুই বছর বাড়বে।