মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

খাদ্যে অস্বাস্থ্যকর রঙের ব্যবহার

খাদ্যে অস্বাস্থ্যকর রঙের ব্যবহার

ময়মনসিংহে খাদ্যে অস্বাস্থ্যকর রঙের ব্যবহারসহ বিভিন্ন অপরাধে আজাদ বেকারি অ্যান্ড কনফেকশনারি নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শহরের ঢোলাদিয়ায় বেকারিটির কারখানায় আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ নিরাপদ খাদ্য প্রতিষ্ঠানের উপপরিচালক এ এইচ এম আসিফ বিন ইকরাম মোবাইল কোর্ট পরিচালনার নেতৃত্বে দিয়েছেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মির্জা শাহরান হোসাইন বলেন, দ্বিতীয় দফায় আজ অভিযানের সময় প্রতিষ্ঠানটির কারখানায় খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ পাওয়া যায়নি, খাদ্যে অনুমোদনহীন অস্বাস্থ্যকর রঙের ব্যবহার এবং আমদানিকারকের সিলবিহীন খাদ্য উপকরণ পাওয়া যায়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

 

মির্জা শাহরান আরও বলেন, এর আগে ২০২২ সালে প্রতিষ্ঠানটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা দুই লাখ টাকা জরিমান করা হয়। সেসময় প্রতিষ্ঠানটিকে সর্তক করা হয়েছিল। কিন্তু তারা তা আমলে নেননি।