মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের পথে এমভি আবদুল্লাহ

২৩ নাবিককে নিয়ে চট্টগ্রামের পথে এমভি আবদুল্লাহ

জাহাজে থাকা ২৩ নাবিক নিয়েই চট্টগ্রামের পথে রওয়ানা দিয়েছে এমভি আবদুল্লাহ। গতকাল সোমবার (২৯ এপ্রিল) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টায় দুবাই থেকে তারা চট্টগ্রামের উদ্দেশে রওনা করেন। সব ঠিক থাকলে আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কুতুবদিয়া হয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর কথা।

 

জাহাজটির মালিক প্রতিষ্ঠান কেএসআরএমের প্রধান নির্বাহী মেহেরুল করিম জানান, এর আগে গত ২১ এপ্রিল দুবাই আল হারামিয়া বন্দরে পৌঁছেছিল এমভি আবদুল্লাহ। সেখানে ৫৫ হাজার টন কয়লা খালাস শেষ হয়।

 

মেহেরুল করিম বলেন, জাহাজ থেকে সব কয়লা খালাস শেষ হয়েছে। গত রোববার রাতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও নানা আনুষ্ঠানিকতা শেষে সোমবার ভোররাতেই চট্টগ্রামের উদ্দেশে জাহাজটি দুবাই ছাড়ে। জাহাজ থেকে দুজন নাবিক নেমে বিমানে আসার কথা থাকলেও তারা পরে সিদ্ধান্ত পরিবর্তন করে। ফলে ২৩ নাবিক একসঙ্গে আসছেন।

 

গত ১৩ এপ্রিল ভোর ৩টায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে মুক্তি পায় এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক। জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জাহাজটি দুবাই বন্দর ছাড়ার কথা নিশ্চিত করে বলেন, ২৩ নাবিক নিয়েই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেছে এমভি আবদুল্লাহ। আশা করছি, ১০ বা ১১ তারিখে তারা চট্টগ্রামে পৌঁছবেন।