মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

লিফট কিনতে ঢাবি উপ-উপাচার্য গেলেন ফিনল্যান্ড

লিফট কিনতে ঢাবি উপ-উপাচার্য গেলেন ফিনল্যান্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য লিফট কিনতে ফিনল্যান্ডে গেলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার ভোরে ফিনল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেন বলে প্রশাসনিক ভবনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

প্রতিনিধি দলটির অন্য সদস্যরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এবিএম তৌফিক হাসান এবং পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক জাবেদ আলম মৃধা।

প্রশাসনিক ভবন সূত্র জানায়, লিফট কেনার লক্ষ্যে ২য় প্রি-শিপমেন্ট ইনস্পেকশনের (পিএসআই) টিমের মনোনীত সদস্য হিসাবে ইন্ডাস্ট্রি পরিদর্শন করার উদ্দেশ্যে ঠিকাদারের খরচে এ প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গেছে। 

এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের নির্দিষ্ট সময়ের জন্য ছুটিও মঞ্জুর করেছে। বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিভিন্ন ভবনের জন্য ১৭টি লিফট যাচাই-বাছাই করে অর্ডার করতে এবং তা যথাযথভাবে নিশ্চিত করতে এ প্রতিনিধি দলটি ফিনল্যান্ড গিয়েছে।