মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কমনওয়েলথের সমর্থন কামনা ঢাকার সংসদে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিনের সমস্যা সমাধানে আইন পরিবর্তনের উদ্যোগ: ভূমিমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কোরিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা

এবার বরাদ্দের তথ্য ফেসবুকে দিলেন ব্যারিস্টার সুমন

এবার বরাদ্দের তথ্য ফেসবুকে দিলেন ব্যারিস্টার সুমন

বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু প্রশ্ন তোলার পরদিনই উন্নয়ন বরাদ্দের তথ্য প্রকাশ করলেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক। বুধবার (৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে এই তথ্য প্রকাশ করেন তিনি।

গতকাল তিনি ফেসবকু স্ট্যাটাসে অনুদানের তথ্য জানিয়ে লেখেন, 'সুখবর, মাধবপুর-চুনারুঘাট বাসীর জন্য। ২ লক্ষ ১১ হাজার টাকা ঐচ্ছিক অনুদানের জন্য বরাদ্দ হয়েছে।

এর আগে গত মঙ্গলবার সংসদে সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তার দাবি, ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্যদের ভাতা, বরাদ্দ জানিয়ে দিচ্ছেন। যার মাধ্যমে অন্য সংসদ সদস্যদের সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে জনগণের কাছে।

এরপর বুধবার চুন্নুর বক্তব্যের প্রতিক্রিয়ায় সুমন বলেছেন, আমি মনে করি এটা (সংসদ সদস্যের বেতন) লুকানোর কিছু নেই, এটা বললে স্বচ্ছতা হয়।

আমি জনগণের জন্য কত টাকা বরাদ্দ পেয়েছি, সেটি জানিয়েছি। আমি মনে করি এটা জানার অধিকার তাদের আছে। আমরা তো এই টাকার মালিক না, আমরা ট্রাস্টি। যেমন ব্যাংক জনগণের টাকার ট্রাস্টি, তারা মানুষের টাকা রাখে এবং সময় মতো ফেরত দেয় আমারাও তেমনি।

তিনি আরও বলেন, আমি তো কোনো কথা মিথ্যা বলিনি। আমি তো চুরি করবো না, তাহলে লুকাবো কেন?