মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জামানত ছাড়াই ২০ লাখ টাকা ঋণ পেতে আবেদন করতে পারবেন তরুণরা আগামী গ্রীষ্মে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী হ্যালোইনে যুক্তরাষ্ট্রজুড়ে সহিংসতা ও বন্দুক হামলায় প্রাণ গেল অন্তত ২৪ জনের ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৬ জনের, হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৯৭০ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতকর্মী মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা ইরানের সম্ভাব্য হামলা ঘিরে ইসরায়েলে সর্বোচ্চ সতর্কতা জারি পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের রক্তদান ও মৃত্যুর পর চক্ষুদানে জনসচেতনতা তৈরির আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সরকারি যোগাযোগ নির্বিঘ্ন রাখতে এলজিইডি কর্মকর্তাদের সিম-হোয়াটসঅ্যাপ চালু রাখার নির্দেশ

৩০ জুনই এইচএসসি পরীক্ষা

৩০ জুনই এইচএসসি পরীক্ষা

উচ্চ মাধ্যমিক পরীক্ষা এক মাস পেছানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে বিজ্ঞপ্তি ছড়িয়েছে তা ভুয়া বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাকা শিক্ষা বোর্ডের নামে ছড়ানো এই বিজ্ঞপ্তির কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি বলেন, ‘পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’ সূচি অনুযায়ী আগামী ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত বলেও জানান তিনি।

৩০ জুন সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের মাধ্যমে শুরু হবে এবারের এইচএসসি পরীক্ষা। ১১ আগস্ট লিখিত পরীক্ষা শেষে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এবার ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কোভিড মহামারির কারণে এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার দীর্ঘদিনের সূচি এলোমেলো হয়ে যায়। এই সূচি ধীরে ধীরে আগের ধারায় নিয়ে আসার চেষ্টা করছে সরকার।

গত বছর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জুনের দ্বিতীয় সপ্তাহে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জানিয়েছিল। কিন্তু পরে তা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী নেওয়া হবে।