সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মেসিকে ব্যালন ডি'অর জেতাতে পিএসজি’র কাণ্ড!

মেসিকে ব্যালন ডি'অর জেতাতে পিএসজি’র কাণ্ড!

মেসি’র ব্যালন ডি’অর জয় ও পিএসজিকে জড়িয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ফরাসি গণমাধ্যম। তারা বলছে, মেসিকে ব্যালন ডি’অর জেতাতে পুরস্কার কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল সাময়িকীর কাছে তদবির করেছিল পিএসজি। এ ঘটনায় ফরাসি ক্লাবটির বিরুদ্ধে তদন্তেও নেমেছে প্যারিসের প্রসিকিউটর অফিস।

যদিও পিএসজির সঙ্গে সম্পর্কটা কখনোই খুব মধুর ছিল না লিওনেল মেসির। ফরাসি ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তির সময়টা বেশ তেতোই গেছে আর্জেন্টাইন কিংবদন্তির। শেষ পর্যন্ত তো ক্লাব ছেড়েছেন চুক্তি শেষ হওয়ার পরপরই।

ফ্রান্সের সংবাদমাধ্যম লা মন্দে তাদের প্রতিবেদনে বলেছে, পিএসজির উর্ধ্বতন কর্তৃপক্ষ ফ্রান্স ফুটবল সাময়িকীর সাবেক প্রধান এবং ব্যালন ডি'অরের সংগঠক প্যাসকেল ফেরের মাধ্যমে এই পুরস্কার দেওয়াকে প্রভাবিত করার চেষ্টা করেছে। পিএসজির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা ফেরেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে মেসির পক্ষে তার সমর্থন পাওয়ার চেষ্টা করেছে।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পিএসজি নিশ্চিত করতে চেয়েছিল মেসি ক্লাবে থাকা অবস্থাতেই যেন ব্যালন ডি'অর জেতেন। কারণ, ক্লাবে থাকা অবস্থায় কোনো খেলোয়াড়  ব্যালন ডি'অর জিতলে সেই ক্লাবের ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ থাকে। নিজেদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ফেরে এবং তার সাথের লোকজন।