সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

যেখানে ফুটন্ত পানি ছুড়লেও হয়ে যাচ্ছে বরফ!

যেখানে ফুটন্ত পানি ছুড়লেও হয়ে যাচ্ছে বরফ!

ফিনল্যান্ড। নর্ডিক দেশগুলোর একটি। গত কয়েক দিন ধরে দেশটিতে তীব্র শীত ও তুষারপাত শুরু হয়েছে। দেশটিতে গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস (-৪৭.৭৪ ডিগ্রি ফারেনহাইট) রেকর্ড করা হয়েছে। উত্তর মেরুর এই দেশে তাপমাত্রা হিমাঙ্কের বেশ নিচে নেমে গেছে।

সাদা বরফের চাদরে ঢেকে গেছে পুরো ফিনল্যান্ড। প্রকৃতির এই ভয়ঙ্কর সুন্দর রূপ দেখতে এবং  হাড়কাঁপানো শীতের মজা নিতে বহু ভ্রমণপিপাসু উত্তরের দেশটিতে পাড়ি জমিয়েছেন।

এর মধ্যে আর্কটিক ভ্রমণে যাওয়া একজন পর্যটক তার দীর্ঘ দিনের কৌতূহল গরম পানি বরফে পরিণত করার এক্সপেরিমেন্টটি করতে চান। এক্সপেরিমেন্টটি হলো- বাইরের প্রচণ্ড ঠাণ্ডায় বাতাসে ফুটন্ত পানি ছুঁড়লে মুহূর্তেই তা বরফে পরিণত হয়ে যাবে।

এই পরীক্ষা করার জন্য তাপমাত্রা হিমাঙ্কের এতটা নিচে নামতে হয়, পৃথিবীর অধিকাংশ জায়গায়ই কখনোই তাপমাত্রা যতটা নিচে নামে না। তাই বলা যায়, এই এক্সপেরিমেন্টের জন্য ফিনল্যান্ড আদর্শ জায়গা।

দক্ষিণ ফিনল্যান্ডের ৪৯ বছর বয়সী সেলস ম্যানেজার লরি উনতামো বন্ধুদের সঙ্গে ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন। নববর্ষের দিন এখানকার তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে (-২২ ডিগ্রি ফারেনহাইট) নেমে যায়।

উনতামো রয়টার্সকে বলেন, 'আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইউটিউবে এই এক্সপেরিমেন্টের ভিডিও দেখেছি। কিন্তু তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি বা তার বেশিতে না নামায় এক্সপেরিমেন্টটি করা যাচ্ছিল না।'

তিনি বলেন, তার কেবিনে তিনি পানি ফুটিয়ে দ্রুত বাইরে আনেন এবং তার মাথার উপরে পানি ছুঁড়ে মারেন। তৎক্ষণাৎ এই পানি বরফে পরিণত হয়।