মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মাদ্রাসায় হামলা-লুটপাটের অভিযোগে আশুলিয়ায় বিএনপি নেতাসহ ৭৪ জনের নামে মামলা প্রতি মাসে ২০-২৫ তারিখের মধ্যে ফ্যামিলি কার্ডের নির্ভুল পে-রোল পাঠাতে নির্দেশ কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে ৪৪ হাসপাতালে ৩৯৬ পদ সৃজন সরকারের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এমন সাহস সম্ভব নয়: ডা. শফিকুর রহমান ‘হরমুজ থেকে পিছু হটা শত্রুদের আরব সাগর থেকেও তাড়াব’: মোজতাবা খামেনি যাত্রীসেবার মান উন্নত না হলে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া ১ অক্টোবর পর্যন্ত: শিক্ষামন্ত্রী সাংবাদিকদের হয়রানি করতে সাইবার আইন ব্যবহার করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী সাবেক ক্যান্টনমেন্ট ওসির বিরুদ্ধে তদন্ত, হবে বিভাগীয় ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

উইন্ডোজের যে ফিচার বদলাচ্ছে ৩০ বছর পর

উইন্ডোজের যে ফিচার বদলাচ্ছে ৩০ বছর পর

যারা কম্পিউটার ব্যবহারে গড়পড়তা মানুষের চেয়ে একটু পারদর্শী, অর্থাৎ, যাদেরকে 'এডভান্সড ইউজার' বলা হয়ে থাকা, তারা সবাই ফ্যাট৩২ ফাইল সিস্টেমের বিষয়ে জানেন। প্রায় ৩০ বছর পর বদলাচ্ছে ফ্যাট৩২ ফাইল সিস্টেমের একটি ফিচার, যা একইসঙ্গে উইন্ডোজেরও সবচেয়ে পুরনো ফিচারের অন্যতম।উইন্ডোজ ৯৫ বাজারের আনার সময়য় এই অপারেটিং সিস্টেমে একটি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, যার ফলে একটি পার্টিশনের (সি ড্রাইভ, ডি ড্রাইভ, ইত্যাদি) আকার সর্বোচ্চ ৩২ গিগাবাইট হতে পারতো। 'ফাইল অ্যালোকেশন টেবিল' কে সংক্ষেপে ফ্যাট হিসেবে উল্লেখ করা হয়।উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে নতুন একটি আপডেট আসছে, যার ফলে কমান্ড লিখেই ফ্যাট ৩২ পার্টিশনের আকার বাড়িয়ে ২ টেরাবাইট করা যাবে। উইন্ডোজের লোকাল ড্রাইভ কেন ‘সি’ থেকে শুরু
মাইক্রোসফটের উইন্ডোজ টিম একটি ব্লগ পোস্টে জানিয়েছে, 'উইন্ডোজের কমান্ড প্রম্পটে ফরম্যাট কমান্ড ব্যবহার করে ফ্যাট৩২ পার্টিশন তৈরির এখন থেকে ড্রাইভের সর্বোচ্চ আকার ৩২ গিগাবাইট থেকে বাড়িয়ে ২ টেরাবাইট করা হয়েছে।'
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের ক্যানারি বিল্ডে এই আপডেট যোগ করা হবে বলে জানিয়েছে উইন্ডোজ টিম।
আপাতত শুধু কমান্ড লাইনের (ডস প্রম্পট) মাধ্যমেই এটি ব্যবহার করা যাবে। উইন্ডোজের ফরম্যাট ডায়লগ বক্সে আপাতত এই পরিবর্তন আসছে না

তবে পার্টিশন ২ গিগাবাইট হলেও এককভাবে ৪ গিগাবাইটের বেশি বড় ফাইল ফ্যাট৩২ সিস্টেমে এখনো লোড করা সম্ভব নয়। এ কারণে, পেন ড্রাইভে এক্স-ফ্যাট বা এনটিএফএস সিস্টেমে ফরম্যাট না করা হলে বড় ফাইল রাখা সম্ভব হয় না।