বুধবার, নভেম্বর ১১, ২০২৬
 শিরোনাম
বিশ্ব বিজ্ঞান দিবস আজ, এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান কূটনীতির মাধ্যমে অভিন্ন ভিত্তি’ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা মাগুরা-ঝিনাইদহ হয়ে সীমান্ত পর্যন্ত রেল সংযোগের পরিকল্পনা কিশোরদের বয়স শনাক্তে এআই ব্যবহার বাড়াচ্ছে মেটা কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যে কৌশলে দেশে ফিরতে পারেন শেখ হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর টেস্টে অবিশ্বাস্য বিশ্বরেকর্ড, শারজায় যা আগে কখনো দেখেনি ক্রিকেটবিশ্ব! যুক্তরাষ্ট্রে কেমন আছেন মোনালিসা, শোনালেন প্রবাস জীবনের খবর ঢাকাই সিনেমার সোনালি অধ্যায়: শাবানা-আলমগীর জুটির অসামান্য জনপ্রিয়তা ও পথচলা রাত নামলেই ককটেল আতঙ্ক: দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

এক কয়েদির মৃত্যু কেন্দ্রীয় কারাগারে

এক কয়েদির মৃত্যু কেন্দ্রীয় কারাগারে

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদির নাম মো. আসলাম ভুঁইয়া (৫৫)। আজ শুক্রবার সকাল ৯টা ৪৫ নাগাদ অচেতন অবস্থায় তাঁকে ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আসলামের কয়েদি নম্বর ১৯৬/এ । তাঁর পিতার নাম ওয়াজ উদ্দিন ভূঁইয়া। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

আসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া কারারক্ষী মো. জামান জানান, আজ সকালের দিকে আসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এরপর সকাল পৌনে ১০টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আসলামকে মৃত ঘোষণা করেন।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।