সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ব্রাজিলের দায়িত্ব নিলেন দরিভাল

ব্রাজিলের দায়িত্ব নিলেন দরিভাল

দরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। দরিভালের ক্লাব সাও পাওলো পর্যন্ত জানিয়ে দিয়েছিল, তার বিদায়ের খবর। বাকি ছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে নিশ্চয়তার বিষয়টি। গতকাল বুধবার সেই ঘোষণাও দেয়া হয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে। 

এর আগে ২২ বছরে ২৫ ক্লাব কোচিং করানো দরিভালকে এবার নিতে হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। সিবিএফ নিজেই এবার নিশ্চিত করেছে দরিভালের নিয়োগের বিষয়টি। বিবৃতিতে তারা জানিয়েছে, আজ দরিভালকে নেইমার–ভিনিসিয়ুসদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

যদিও ঠিক কত দিনের জন্য দরিভালকে কোচ করা হচ্ছে, তা নিশ্চিত করেনি সিবিএফ। তবে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে নিয়োগ পেয়েছেন দরিভাল, এটাই অনেকটা নিশ্চিত। দায়িত্ব নিয়ে বেশ উচ্ছ্বাসিত ৬১ বছর বয়েসী এই কোচ। 

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে দরিভাল লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মানের। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, একটি সুন্দর গল্পের শুরু হতে যাচ্ছে।’