বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

মাদারীপুরের ডাসারে পৃথক দুই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খালার বাড়ি বেড়াতে এসে মো. মাহাদী নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহাদী সদর উপজেলার মাদ্রা গ্রামের জসিম সরদারের ছেলে। বুধবার সন্ধায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খালা বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। পরে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পা পিছলে পানিতে ডুবে এ মৃত্যু হয়।

অপরদিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হাফিজুল সরদারের ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলিফ বিকালে খেলতে গিয়ে রাস্তা থেকে পা পিছলে একটি ডোবায় পড়ে যায়। পরে তার লাশ ভেসে ওঠে।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।