শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন

ভুয়া নারী চিকিৎসক আটক ঢাকা মেডিকেল থেকে

ভুয়া নারী চিকিৎসক আটক ঢাকা মেডিকেল থেকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার হাসপাতালটির পুরাতন ভবনের নাক, কান ও গলা বিভাগ থেকে তাকে আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মিজানুর রহমান।

তিনি বলেন, রোববার সকালে একজন মেডিকেল শিক্ষার্থী জানায় তার নামের সঙ্গে সঙ্গতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসকের অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করছে। পরে বিষয়টি সন্দেহ হলে ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদেরকে ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখানো হয়। পরে তাকে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে সোপর্দ করা হয়।

চিকিৎসকের অ্যাপ্রোন কেন পরেছেন জানতে চাইলে আটক পাপিয়া বলেন, আমি এটা ভুল করেছি, ভবিষ্যতে আর এ কাজ করব না। আমার ভুল হয়েছে আমি জীবনে আর এ ধরনের অপরাধ করব না।

এদিকে নুর আলম নামে একজন ভুক্তভোগী জানান, তিনি কিশোরগঞ্জের মিঠামইন থেকে ঢাকা মেডিকেলের নাক, কান ও গলা বিভাগে ভর্তি হন। টিউমার অপারেশনের কথা বলে পাপিয়া তার কাছ থেকে ২৮ হাজার টাকা নেয়। আজকে আবার ২ হাজার টাকা নেয়ার সময় অন্য চিকিৎসক তাকে জিজ্ঞাসাবাদ করে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালে পরিদর্শক ফারুক বলেন, আটক পাপিয়া আক্তার স্বর্ণাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।