শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ

তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরি হত্যার ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার রাতের বিভিন্ন তথ্য দিয়েছেন।

রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তাঁরা এক তরুণীকে নিয়ে গ্যারেজ, স্ন্যাকসের দোকান ও উত্তরার একটি রেস্তোরাঁয় যান। রাতে ওই তরুণী বাসায় ফেরার পর রাত ১২টা ৪০ মিনিটে দীপ ও তাহসিফ টঙ্গীর মাজার বস্তি এলাকায় পৌঁছান। পরে তাঁরা তুরাগ নদের তীরবর্তী মাঠে যান।

তদন্ত কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তবে দীপের আইনজীবী তাঁর সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন। রাষ্ট্রপক্ষের দাবি, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।