শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সরকারি খরচায় আইনি সেবা পেলেন ১৭৮৫০৬ জন

সরকারি খরচায় আইনি সেবা পেলেন ১৭৮৫০৬ জন

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) নির্ধারিত হটলাইন কলসেন্টার ১৬৪৩০ নম্বরে ১ লাখ ৭৮ হাজার ৫০৬ জন বিনামূল্যে আইনি সহায়তা পেয়েছেন।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত লিগ্যাল এইড এর মাধ্যমে আইনি সহায়তার তথ্য এই প্রতিবেদনে উল্লেখ করা হয়। জাতীয় হেল্পলাইন সৃষ্টির আগে হটলাইনের মাধ্যমে ১৭ হাজার ৩২৮ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, লিগ্যাল এইড মাধ্যমে সরকারি খরচায় অসচ্ছল বিচার প্রার্থীদের ৪ লাখ ৩ হাজার ২০১টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে। লিগ্যাল এইড-এ বিকল্প বিরোধ নিস্পত্তি সেবার মাধ্যমে মামলা নিস্পত্তি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৩৮ টি। বিকল্প বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬১২ টি মামলায়। এতে উপকারভোগীর সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৫১২ জন।

দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে‘'আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এই সেবা দেয়া হয়।

ইতোমধ্যে নিম্ন আদালতে ফৌজদারি মামলায় আসামি পক্ষে আইনজীবী না থাকলে লিগ্যাল এইডকে আইনজীবী দিয়ে সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।