শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ

আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানি বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পানিসম্পদ ও কৃষি ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়। 

বৈঠকে রাষ্ট্রদূত সাইদানি পররাষ্ট্র সচিবকে তার সাম্প্রতিক নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান।

উভয় পক্ষ সম্ভাব্য দ্রুততম সময়ে পররাষ্ট্র দপ্তরের পরামর্শের পরবর্তী রাউন্ড আহ্বান এবং জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনসহ দ্বিপক্ষীয় প্রক্রিয়া এগিয়ে নিতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।