শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

লক্ষ্মীপুরে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

লক্ষ্মীপুরে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা

লক্ষ্মীপুর জেলায় জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ  সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলা পরিষদের হলরুমে এই স্মরণ সভা হয়।

এসময় শহীদের যথাযথ সম্মান, পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবীর, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দীন সাবু ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন।

এর আগে আহত ও যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করা হয়। সভায় ছাত্র সমন্বয় ছাড়াও অংশ নেন আহত ছাত্র-জনতা তাদের পরিবার ও শহীদ পরিবারের সদস্যরা।

সারাদেশের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগষ্টে জেলায় শহীদ হন ১৭ জন। এর মধ্যে ৪ আগষ্ট  শহরের তমিজ মাকেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গুলিতে ৪ শিক্ষাথী মারা যান। অন্য ১৩ জন মারা যান ঢাকায়। এসময় তিনশ ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় ৫শ’র বেশি মানুষ।