শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত

পদোন্নতি ও বেতন বৈষম্য নিরসন করাসহ ৯ দফা দাবি বিবেচনা করায় ৪ ডিসেম্বরের মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করেছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি সচিবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবির।

তিনি বলেন, কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে-কমিশন গঠন, বেতন বৈষম্য দূর করা, ২০টি গ্রেডের পরিবর্তে ১০টি বেতন গ্রেড চালু, ৫০ শতাংশ মহার্ঘ ভাতা ও ১০০ শতাংশ পেনশন গ্র্যাচুইটি প্রথা চালুসহ ৯ দফা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। 

এছাড়া পদোন্নতির ক্ষেত্রে বঞ্চিতদের প্রাপ্যতা অনুযায়ী সংখ্যানুপাতে পদ সংরক্ষণের বিষয়েও ইতিবাচক সরকার। তাই পূর্ব সিদ্ধান্ত অনু্যায়ী মহাসমাবেশের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

জনপ্রশাসন সচিব মো. মোখলেস-উর-রহমান বলনে, কর্মচারীরা যেসব দাবি তুলে ধরেছেন তা যৌক্তিক। তিন ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক সুবিধা প্রদান, নতুন পে-কমিশন গঠনের আগে পর্যন্ত ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, রেশনিং প্রথা চালু, অবসরের বয়স বাড়ানো, পদনাম পরিবর্তন ও পদোন্নতিসহ ৯ দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছিল কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।