শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরুন : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুলে ধরুন : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুল ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া আমাদের বাংলাদেশ সম্পর্কে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

তিনি সাংবাদিকদেরকে বলেন, একমাত্র আপনারাই সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন। আমাদের দেশের সাংবাদিকদের কাছে অনুরোধ করব আপনারা সত্যি ঘটনাটাই বলেন, সত্যি ঘটনাটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে গিয়ে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের একথা বলেন।

আবু সাঈদ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাঈদের বীরত্বগাঁথা বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা সেটা করব।

তিনি বলেন, এ পর্যন্ত আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেফতার হয়েছে। এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে।

আসামিদের কাউকেই কোনো অবস্থায় ছাড় দেয়া হবে না।