শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

পাহাড়ে সবজি চাষের পাশাপাশি চলছে ফুল চাষ

পাহাড়ে সবজি চাষের পাশাপাশি চলছে ফুল চাষ

রাঙ্গামাটি জেলার জুম পাহাড়ের ঢালে ঢালে  শাক-সবজি চাষের পাশাপাশি এখন ফুলের চাষও করছেন পাহাড়ী জুমিয়ারা।

পাহাড়ের ঢালে গড়ে তোলা মিশ্র শাক সবজি চাষের পাশাপাশি পাহাড়ী ঢালে ঢালে শোভা পাচ্ছে ফুলের বাগান। বাগানে শোভা পাচ্ছে গাঁদাসহ আরও কয়েক রকমের ফুল। জুমিয়ারা নিজেদের বাগানে উৎপাদিত ফলমুল, শাক-সবজি বিক্রির পাশাপাশি  বাজারে  ফুলও বিক্রি করছেন।

পাহাড়ী জুমিয়া রাঙাবি চাকমা বাসসকে জানান, পাহাড়ে জুম চাষ মিশ্র  সবজি বাগানের পাশাপাশি এখন আমরা বিভিন্ন ধরনের ফুলের চাষও করছি এবং সপ্তাহের দুদিন সাপ্তাহিক বাজারে  সবজির পাশাপাশি ফুল বিক্রি করছি। এতে  সবজির পাশাপাশি ফুল বিক্রি করে বাড়তি আয়  করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের  অতিরিক্ত পরিচালক  তপন কুমার পাল বাসসকে জানান, পাহাড়ে  সবজি বাগানের  সঙ্গে পাহাড়ী জুমিয়ারা ফুল চাষ করার  বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ বিষয়ে চাষীদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।