শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বাজার নিয়ন্ত্রণে মতবিনিময় শেরপুরে

বাজার নিয়ন্ত্রণে মতবিনিময় শেরপুরে

শেরপুর জেলায় আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্যে নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দুপুর ১টায় ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিনের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুর জেলার সহকারী পরিচালক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) শেরপুর জেলার সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান,  কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।

বক্তারা বলেন, সিন্ডিকেট ব্যবসার কারনে প্রতিনিয়ত শেরপুর জেলায় নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। বোতলজাত সয়াবিনের থেকে খোলা সয়াবিনের দাম বেশি। মাছ, ডিম, আলু, বেগুনসহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী।  তাই আসন্ন রমযানে যেন সব কিছুর দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকে সেজন্য জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিংয়ের উপর গুরুত্ব দেওয়া উচিৎ।

সভায় ব্যবসায়ী  মাসুদুর রহমান, স্টেডিয়াম মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লাল চাঁন ফকির, ফল ব্যবসায়ী আব্দুল হালিমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।