শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

সুনামগঞ্জ সীমান্তে লং রেঞ্জ রাইফেলসহ আটক ৩ জন

সুনামগঞ্জ সীমান্তে লং রেঞ্জ রাইফেলসহ আটক ৩ জন

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া সীমান্ত এলাকা থেকে একটি লং রেঞ্জ শুটিং রাইফেল সহ তিনজনকে আটক করেছে বিজিবি। 

আটককৃতরা হলো, উপজেলার বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাজু আম্মেদ (২১), একই গ্রামের মো. আলতু মিয়ার ছেলে মো. জালাল মিয়া(২৩) ও নূর মোহাম্মদের ছেলে মো. রাসেল মিয়া(২৫)।

গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ-২৮ বিজিবিতে এক সংবাদ সম্মেলনে বিজিবির সিলেট সেক্টর কমান্ডার  কর্ণেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে জাননো হয়, জেলার তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে শামীম ট্রেডার্সের কয়লা পাথর ডিপোর অব্যবহৃত অফিস কক্ষ হতে একটি লং রেঞ্জ শুটিং লাইফেল সহ ৩ জন কে আটক করা হয়।