রবিবার, জানুয়ারী ২৫, ২০২৬
 শিরোনাম
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা: সিইসি প্রচারণায় জনদুর্ভোগ সৃষ্টি করে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা: ইসি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধে কড়াকড়ির আহ্বান পরিবেশ উপদেষ্টার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি রক্ষা করে ‘স্বপ্নের বাংলাদেশ’ গড়তে তারেক রহমানেরf অঙ্গীকার বিএনপি জনগণকে বিক্রি করে নিজের সম্পদ গড়ে না: মির্জা ফখরুল বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের বিএনপি সরকার গঠন করলে প্রাথমিক শিক্ষা পাবে সর্বোচ্চ গুরুত্ব: তারেক রহমান দ্রুত পোস্টাল ভোট দেওয়ার নির্বাচন কমিশনের আহ্বান বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আদিলুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক চর্চার কেন্দ্রে গড়ে তোলা হবে: শিক্ষা উপদেষ্টা

ডিসেম্বরে শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, নামতে পারে শৈত্যপ্রবাহ

ডিসেম্বরে শীতের মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, নামতে পারে শৈত্যপ্রবাহ

চলতি ডিসেম্বরেই দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ডিসেম্বরের প্রথমার্ধে কয়েক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ডিসেম্বর মাসে দেশে দুটি লঘুচাপ এবং একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

দিন ও রাতের তাপমাত্রা কমে যাওয়ার কারণে চলতি মাসে শীতের প্রকোপও আরও বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। 

শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তর-উত্তর পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। বৃহস্পতিবারও আবহাওয়া একই রকম থাকবে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও ও পঞ্চগড় অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে। 

বুধবার (১১ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব-বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।