শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়: পরিবেশ উপদেষ্টা

হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মরহুম এ এফ হাসান আরিফ ছিলেন একজন আদর্শ আইনজীবী। তিনি শুধু পেশাগত দায়িত্বে নয়, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও অনন্য ভূমিকা রেখেছেন। তার পেশাগত সততা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং পরিবেশ সংরক্ষণে আইনের প্রয়োগে তার অবদান আমাদের সামনে একটি আদর্শ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

আজ শনিবার বাংলাদেশ সচিবালয়ে মরহুম এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিচারণ মূলক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন, একজন পরিবেশ আইনজীবী হিসেবে যখনই তার কাছে গিয়েছি ব্যক্তিগত মামলা রেখে তিনি বালু, পাহাড়, নদী দখলকারীদের মামলার বিষয়ে পরামর্শ দিয়েছেন। শুধু আইনজীবী হিসেবে নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবেও তিনি পরিবেশ মন্ত্রণালয়ের সকল কাজে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করেছেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, মরহুম ভূমি উপদেষ্টা তার জীবনের প্রতিটি অধ্যায়ে মানবিক ও সামাজিক দায়িত্বশীলতার প্রতিফলন দেখা গেছে। পরিবেশ রক্ষায় তার অবদান সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সচিবালয়ে শ্রদ্ধা নিবেদনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।