শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ জন আসামির রিমান্ড

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ৩ জন আসামির রিমান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নূর মোহসীনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।

তিনি বলেন, আদালতে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুরকৃত তিন আসামি হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (২০)।

এদিকে, নিহত মুহতাসিমের সহপাঠী বুয়েট শিক্ষার্থীরা সকালে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এর আগে গত বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের পূর্বাচল এলাকায় চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করার সময় একটি প্রাইভেট কার বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ ও তার দুই বন্ধু মেহেদী হাসান খান, অমিত সাহাকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই নিহত হন মুহতাসিম।

এ সময় গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মদের খালি বোতল এবং এক ক্যান বিয়ার পাওয়া যায়। আসামিদের ডোপ টেস্ট করলে সেখানে পজিটিভ ফল পাওয়া যায়। পরদিন নিহত মুহতাসিমের পিতা মাসুদ মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।