শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

খেলাফত মজলিস নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ

খেলাফত মজলিস নেতাদের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে  সাক্ষাৎ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তাদের এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানান, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য খেলাফত মজলিসের প্রতিনিধি দল গুলশানে এসেছিলেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সকলেই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।   

১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের।