শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

প্রধান উপদেষ্টার ইঙ্গিতের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি এ এম এম নাসির উদ্দীন

প্রধান উপদেষ্টার ইঙ্গিতের আলোকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি এ এম এম নাসির উদ্দীন

প্রধান উপদেষ্টার তার বক্তব্যে যে ইঙ্গিত দিয়েছেন সেটির আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে- এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে, নির্বাচন কবে হবে। আমরা নির্বাচনি প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি।’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বড় রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে না। তারা প্রথম থেকেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি করে আসছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়; বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি, মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে। এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

সিইসি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশন জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ।’